Posts

Showing posts with the label Bengal Division

সে রাতে পূর্ণিমা ছিল শহীদুল জহির

Image
  এ যেন জাদুবাস্তব নয়, বরং বাস্তবতার জাদুতে ডুবে ছিলাম। এ যেন চেতনার স্রোত নয়, বরং স্মৃতির স্রোতে ভেসে ছিলাম। চোখের সামনে, মনের কোণে চলমান এক একটি সাধারণ ঘটনা, এক একটি সামান্য অনূভুতি ধীরে ধীরে আরো একটি স্মৃতি, তারপর আরোও একটি স্মৃতি এবং তারপর আরোও খন্ডিত, অখন্ডিত, সুবিন্যস্ত, অবিন্যস্ত স্মৃতির ধারা রাতের আলোর মতো নেমে আসে, দিনের আঁধারের মতো ছড়িয়ে যায়। ::প্রেম, রাজনীতি ও রহস্যের এমন জ্যোতির্ময়তা বিশ্বসংসারে বিরল। সে রাতে পূর্ণিমা ছিল'র #নয়নতারা কে নিয়ে একটা পূর্বাখ্যান ‍ লেখার তীব্র আকাঙ্ক্ষা আমার মনভূতিতে ভোরের প্রথম আলোর মতো ক্রমে বিস্তার করে উঠলো। সে রাতে পূর্ণিমা ছিল শহীদুল জহির মাওলা ব্রাদার্স, ১৯৯৫।

আগুনপাখি : হাসান আজিজুল হক

Image
  দুর্ভিক্ষ , দাঙ্গা, বিবাদ, বিভক্তি আর ভূমির টানের উপর বাংলায় মহত্তম উপন্যা সগুলির মধ্যে অন্যতম । কিন্তু, আমার জানামতে বাংলা কথাসাহিত্যের এই কাহিনি সংশ্লিষ্ট সকল পক্ষের চরিত্ররা সমানভাবে উপস্থিত না। অন্য পক্ষের চরিত্ররা শুধু বর্নণাতেই সীমাবদ্ধ, অতিথি হিসাবে আর্বিভূত হয়। এই দিকটা নিয়ে বাংলাসাহিত্য বড় পরিসরে ভাবতে হবে। লিখতে হবে। আগুনপাখি হাসান আজিজুল হক সন্ধানী প্রকাশনী (২০০৬)

খোয়াবনামা : আখতারুজ্জামান ইলিয়াস

Image
                                                   ।।ভাষার অকৃত্রিমতার শৈল্পিক প্রকাশ খোয়াবনামা।। খোয়াবনামা আখতারুজ্জামান ইলিয়াস ফেব্রুয়ারি, ১৯৯৬:মাওলা ব্রাদার্স